ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

সল্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ইতিহাস গড়ল ইংল্যান্ড, টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রেকর্ড জয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া এক ইনিংস খেলেছে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের এই লড়াইয়ে আইসিসির দুই পূর্ণ সদস্য দেশের মধ্যে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছে ইংলিশরা। আগে ব্যাট করে ইংল্যান্ড তুলেছে ৩০৪ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। এর আগে ভারতের করা ২৯৭ রান ছিল পূর্ণ সদস্য দেশের সর্বোচ্চ।

প্রথমে টস জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল ইংলিশ ব্যাটাররা। দলের হয়ে মূল ভূমিকায় ছিলেন ফিল সল্ট। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে তিনি ইংল্যান্ডের ইতিহাসে দ্রুততম টি-টোয়েন্টি শতকের মালিক হন। শেষ পর্যন্ত ১৪১ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েন তিনি।

অধিনায়ক জস বাটলার খেলেন ৮৩ রানের বিধ্বংসী ইনিংস। বেথেল করেন ২৬ রান (১৪ বলে ২ চার ও ২ ছক্কা), আর হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৪১ রান (২১ বলে ৫ চার ও ১ ছক্কা)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জিম্বাবুয়ে এর আগে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ এবং নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে করেছিল ৩১৪ রান। ইংল্যান্ডের আগের সর্বোচ্চ ছিল ২৬৭।

৩০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও উইকেট ধরে রাখতে পারেনি। অধিনায়ক এইডেন মার্করাম করেন ২০ বলে ৪১ রান। কিন্তু দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ১৫৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার শিকার করেন ৩টি উইকেট।

এই জয়ে ইংল্যান্ড ১৪৬ রানের ব্যবধানে জয় তুলে নেয়, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় জয়।

বর্তমানে সিরিজ ১-১ সমতায় রয়েছে। আগামী রোববার ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে