ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সহজ গ্রুপ পেলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ নির্ধারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ড্র অনুযায়ী তুলনামূলকভাবে সুবিধাজনক গ্রুপে পড়লেও কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবতে নারাজ আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি মনে করিয়ে দিয়েছেন, গ্রুপ পর্ব শেষে অপেক্ষা করছে আরও শক্তিশালী দলগুলোর মুখোমুখি হওয়ার কঠিন পরীক্ষা।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতের দিকে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্রতে ‘জে’ গ্রুপে স্থান পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে জর্ডান, অস্ট্রিয়া ও আলজেরিয়া।

ড্র অনুষ্ঠানে বিশ্বকাপের ট্রফি হাতে মঞ্চে ওঠেন স্কালোনি। সেখানে তিনি বলেন, “আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আগের বিশ্বকাপের মতোই মাঠে পুরো শক্তি নিয়ে খেলব। হাল ছাড়ার কোনো প্রশ্নই আসে না।”

তিনি আরও উল্লেখ করেন, “২০২২ সালের বিশ্বকাপের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে—কোনো প্রতিপক্ষই সহজ নয়। প্রতিটি ম্যাচ খেলেই আমাদের এগোতে হবে। গ্রুপ পর্বে ভালো করতে পারলে পরের ধাপে ‘এইচ’ গ্রুপের দলের সঙ্গে কঠিন লড়াই অপেক্ষা করছে। তাই প্রথম লক্ষ্য আমাদের গ্রুপ পর্যায়ের চ্যালেঞ্জগুলো পার করা।”

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হতাশাজনক হার দিয়ে যাত্রা শুরু করেও শেষ পর্যন্ত শিরোপা জয় করা আর্জেন্টিনার সেই অভিজ্ঞতা এখনও ভুলেননি স্কালোনি। সেই কারণেই তিনি এবারও প্রতিটি প্রতিপক্ষকে সমান গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
১১১ বার পড়া হয়েছে