ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

সাইফের ওপর হামলার ঘটনায় ‘নির্দোষ’ ব্যক্তি আটক, হারিয়েছেন চাকরি-বিয়ে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাইফের ওপর হামলার ঘটনায় ‘নির্দোষ’ ব্যক্তি আটক, হারিয়েছেন চাকরি-বিয়ে।

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। সেই রাতে হামলার অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করা আকাশ কৈলাশ কানোজিয়া নামে যুবককে। পুলিশ তাকে ছেড়ে দিলেও হারিয়েছেন চাকরি-বিয়ে দুটোই।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকার দিয়েছেন কৈলাশ। তিনি বলেন, আমি পুলিশকে বলেছিলাম, সাইফ আলি খানের ওপর হামলার সঙ্গে আমার কোনো যোগ নেই। তাদেরকে আমার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলার প্রস্তাবও দিয়েছিলাম। পাশাপাশি সন্দেহ পরিষ্কার করার জন্য আমার বাড়ির কাছে লাগানো সিসিটিভি ফুটেজও পরীক্ষা করতে বলেছিলাম। কিন্তু তারা আমার কোনও কথা শোনেননি। বরং আমার ছবি তুলে গণমাধ্যমে প্রচার করে দাবি করে, আমিই হামলাকারী।

এরপর ১৯ জানুয়ারি ভোরে মুম্বাই পুলিশ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করে। জানা যায়, তিনিই সাইফের হামলাকারী। যে কারণে পরেরদিন সকালে পুলিশ কর্মকর্তারা কৈলাশকে ছেড়ে দেন।

এরপরের ঘটনা উল্লেখ করে কৈলাশ বলেন, মুক্তি পাওয়ার পর মায়ের সঙ্গে (মুম্বাইয়ে) কথা বলি, তখন তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। কারণ সমস্ত নিউজ চ্যানেলে আমার ছবি দেখানো হয়েছিল। আমাকে অবিলম্বে বাড়ি ফিরে যেতে বলেন মা। পরের দিন আমি আমার বসকে ফোন করি, তখন তিনি বলেন, ‘আপনি আইনি ঝামেলায় জড়িয়েছেন, আপনার কারণে সমস্যায় পড়তে চাই না।’ আমি তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি আমার কথা শুনতে রাজি ছিলেন না।
 
এরপর কৈলাশকে তার দাদি ফোন করেন। তিনি জানান, টিভিতে খবর দেখে তার হবু বউয়ের পরিবার বিয়ে ভেঙে দিতে চেয়েছে। জবাবে কৈলাশ বলেছিলেন, যা ঘটেছে তাতে আমি নিশ্চিত নই যে, ভবিষ্যতে বিয়ে করতে পারব কি না।
 
গত ১৭ জানুয়ারি মুম্বাই থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে উঠেছিলেন ছত্তিশগড়ের পৈত্রিকবাড়িতে যাওয়ার জন্য। কারণ তার দাদি অসুস্থ। তাছাড়াও এ যাত্রায় কৈলাশের হবু বউয়ের পরিবারের সঙ্গে দেখা করারও কথা ছিল। কিন্তু যাত্রা পথে আটক হন কৈলাশ। পুলিশের এক ভুলে কৈলাশের জীবনে ঝড় বয়ে যাচ্ছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
১৬১ বার পড়া হয়েছে