ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

সালমান শাহ: প্রয়াণের ২৯ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর নায়ক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য ৬ সেপ্টেম্বর একটি স্মরণীয় দিন। কারণ ১৯৯৬ সালের এই দিনেই অকালপ্রয়াণ ঘটে ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর। মাত্র ২৫ বছর বয়সে চলে যাওয়া এই অভিনেতার মৃত্যু আজও ভক্তদের হৃদয়ে অম্লান শোকের স্মৃতি হয়ে আছে।

মাত্র চার বছরের ক্যারিয়ারে (১৯৯৩-১৯৯৬) তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন। তবে সংখ্যায় কম হলেও প্রতিটি চলচ্চিত্রই ছিল ব্যবসায়িক সাফল্যের দৃষ্টান্ত। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, আনন্দ অশ্রু, সুজন সখী, স্বপ্নের নায়ক, চাওয়া থেকে পাওয়া, সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুনসহ আরও বহু হিট সিনেমা।

সিনেমার আগে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন সালমান শাহ। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ছিল আকাশ ছোঁয়া, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, নয়ন, ইতিকথা এবং টেলিফিল্ম স্বপ্নের পৃথিবী।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন, তবে চলচ্চিত্রে ‘সালমান শাহ’ নামেই তিনি পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। সুদর্শন চেহারা, আধুনিক স্টাইল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের কারণে তিনি নব্বইয়ের দশকে তরুণদের কাছে হয়ে ওঠেন স্টাইল আইকন। শিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণির দর্শকরাও তার সিনেমার মাধ্যমে হলে ফিরেছিলেন।

কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঘটে অঘটন। ঢাকার ইস্কাটনে নিজ বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ‘আত্মহত্যা’ উল্লেখ থাকলেও মৃত্যুকে ঘিরে এখনো রহস্য রয়ে গেছে।

২৯ বছর কেটে গেলেও ভক্তদের চোখে আজও তিনি ‘শাহেনশাহ’। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এই নায়ক অমর হয়ে রয়েছেন কোটি দর্শকের হৃদয়ে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
১০১ বার পড়া হয়েছে