ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

‘সিকান্দার’-এ শাকিবকে নকলের অভিযোগ সালমানের বিরুদ্ধে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘সিকান্দার’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। সিনেমা মুক্তির আগে বলিউড ভাইজানের বিরুদ্ধে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে!

সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিকান্দার ছবির ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করার পরই এই সমালোচনার শুরু। সেই গানটি দেখেই নেটিজেনদের অভিযোগ, সালমান নাকি শাকিবকে নকল করেছেন!

২০২৩ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়তমা’। এর ‘কোরবানি কোরবানি’ গানে শাকিবের পোশাক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন সালমান! সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গেই নেটিজেনরা সালমানের ‌জোহরা যবিন’র মিল খুঁজে পাচ্ছেন!
যদিও সালমানের মুক্তি প্রতীক্ষিত ছবির গানটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যেই সিনেমাটির বিরুদ্ধে ‘নকলের’ অভিযোগ সমালোচকদের।
সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন ‘সিকান্দার’ পরিচালক মুরুগাদোসের বিরুদ্ধে। এদিকে, তার এই পোস্টের বিরুদ্ধেও সরব হয়েছেন অনেকে। তাদের দাবি, ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’

আবার কেউ লিখেছেন, ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতে পারবে না!’
উল্লেখ্য, গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

সূত্র: ইন্ডিয়া টাইমস

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
১৯৬ বার পড়া হয়েছে