ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

সুন্দরবনে একসঙ্গে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সুন্দরবনে একসঙ্গে ৩ বাঘের দেখা পেলেন পর্যটকরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে আবারও একসঙ্গে তিনটি রয়েল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছেন পর্যটকরা। এর মধ্যে দুটি বাঘ হুংকার দিয়ে হঠাৎ অপর একটি বাঘকে আক্রমণ করে নদীতে ফেলে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে এ ঘটনা ঘটে।

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ ‘এমভি আলাস্কার’ খুলনার পর্যটক গাইড মো. আলামিন মোবাইল ফোনে জানান, দুপুরে তাদের লঞ্চ কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান লঞ্চে থাকা পর্যটকরা। ওই তিনটি বাঘ দেখার অসাধারণ মুহূর্ত প্রত্যক্ষ করেন তারা। পরে বাঘের দৃশ্য ধারণ করেন। বাঘ তিনটির মধ্যে দুটি পুরুষ ও একটি বাঘিনী।

তিনি আরও জানান, সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোড় নদী পেরিয়ে একটি বাঘ এসে একত্রিত হয়েছিলো। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ে যাওয়া বাঘটি অনেকক্ষণ ধরে পানিতে ভাসছিলো। পরে সাঁতরে উঠে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়। এসব মুহূর্তের দৃশ্য ধারণ করেন তিনি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েবুর রহমান সুমন জানান, এমভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চের ভ্রমণরত পর্যটকরা বনের বেতমোড় এলাকায় একসঙ্গে তিনটি বাঘ দেখেছেন বলে তাদের জানিয়েছেন। কিছুদিন আগে কটকার বাদামতলা এলাকায় বনরক্ষীদের টহলের সময় তিনি নিজেই একসঙ্গে চারটি বাঘ দেখতে পেয়েছেন বলে জানান।

মো. সোয়েবুর রহমান সুমন আরও জানান, চোরা শিকারির সংখ্যা কমে যাওয়া এবং বাঘ তার সুস্থ আবাসস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় একসঙ্গে তিনটি বাঘ ২০ ঘণ্টা ধরে অবস্থান করছিল।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
১৫০ বার পড়া হয়েছে