ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

স্মার্টফোন আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ, প্রবাসীদের জন্য রেজিস্ট্রেশন ছাড়সহ নতুন সুবিধা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

স্মার্টফোন আমদানির ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। বর্তমানে আমদানিকৃত মোবাইল ডিভাইসের ওপর মোট কর-হার প্রায় ৬১ শতাংশ হলেও, সেই হার কমিয়ে আনার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ফোনের শুল্ক ও ভ্যাট কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির কর্মকর্তারা অংশ নেন। বুধবার মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে দেশে বেড়াতে আসা প্রবাসীরা এখন থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এছাড়া বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা বিনামূল্যে তিনটি ফোন দেশে আনতে পারবেন; চতুর্থ ফোনের ক্ষেত্রে কর প্রদান করতে হবে। যাদের কাছে বিএমইটি কার্ড নেই, তারাও ব্যক্তিগত ব্যবহারের ফোনের পাশাপাশি আরও একটি অতিরিক্ত ফোন শুল্কমুক্তভাবে আনতে পারবেন, তবে ক্রয়ের রসিদ সংরক্ষণ বাধ্যতামূলক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধভাবে আমদানি করা স্টক স্মার্টফোনগুলোর আইএমইআই নম্বর যদি বৈধ হয়, তাহলে সেগুলো কম শুল্কে বৈধ করার সুযোগ তৈরি করা হচ্ছে। এ বিষয়ে এনবিআরের সঙ্গে আলোচনা চলছে। তবে ক্লোন বা রিফারবিশড ফোনকে এই সুবিধার আওতায় আনা হবে না। আরও বলা হয়, ১৬ ডিসেম্বরের আগে সক্রিয় থাকা কোনো সেট বন্ধ করে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
১৩৪ বার পড়া হয়েছে