ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

হবু মা পরিণীতি জানালেন নিজের ইউটিউব চ্যানেলের সুখবর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা শিগগিরই প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল।

সম্প্রতি পরিণীতি তার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তার বেবি বাম্প প্রথমবার স্পষ্টভাবে দেখা যায়। ভক্তদের সামনে এভাবেই তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও নিশ্চিত করলেন।

প্রায় আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে ফিরে আসলেন তিনি। সেই ভিডিওতে শুধু পারিবারিক সুখবরই নয়, চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন।

পরিণীতির ভাষায়, “আমি যখন চ্যানেলটি শুরু করি, তখনও নিশ্চিত ছিলাম না কী ধরনের কনটেন্ট দেব। এখন থেকে যেসব ভিডিও প্রকাশ করব, সেগুলো সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।”

এ দম্পতির সংসারে নতুন অতিথি আসার সংবাদ প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দন আর শুভকামনায় ভাসছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
১৯৫ বার পড়া হয়েছে