ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা

হাইকোর্ট নির্দেশ দিলেন পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

হাইকোর্ট রোববার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান পুরো রমজান মাস, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশ দেন। বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টে রিটটি দাখিল করেন। তিনি ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের নোটিশ পাঠিয়ে বলেন, দেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়ে আসছে। নোটিশে বলা হয়, সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না। তাই স্কুল খোলা রাখার সরকারী সিদ্ধান্ত অসাংবিধানিক।

নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশু-কিশোররা সারাদিন স্কুলে ক্লাস করলে ক্লান্ত হয়ে রোজা রাখায় সমস্যার সম্মুখীন হন, যা ধর্মীয় চর্চার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া রমজান মাসে স্কুল খোলা রাখলে শহরে যানজট বেড়ে নগরবাসীর জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়। নোটিশের জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
২৪ বার পড়া হয়েছে