ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

১৬৮ রানের পুঁজি পেল রাজশাহী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

১৬৮ রানের পুঁজি পেল রাজশাহী।

সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৬৮ রানের পুঁজি পেয়েছে রাজশাহী। ইনিংসে কেউ অর্ধশতকের দেখা পাননি। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান এসেছে অধিনায়ক এনামুল হকের ব্যাট থেকে।

সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় পুঁজি পায়নি রাজশাহী। প্রথমে ব্যাট করতে নেমে হারিস ও জিসান ভালোই শুরু পেয়েছিলো। তবে রানের গতি তেমন ছিল না।

রাজশাহীর ওপেনিং জুটি থেকে আসে ৩০ রান। তিনে নামা অধিনায়ক এনামুল হক দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। তবে ৩৯ রান করতে তিনি খেলেছেন ৩৫ বল। ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ইয়াসির আলী। আর ওপেনিংয়ে নামা জিসান আলমের ব্যাট থেকে আসে ৩৮ রান।

এদিকে আফ্রিদি-আশরাফরা দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। আরেক পাকিস্তানি বোলার ফাহিম আশরাফ ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একটি উইকেট পেয়েছেন তানভীর ইসলামও।

দুই দলই এই আসরে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে। ২ ম্যাচে এক জয় ও এক হারে টেবিলের চারে অবস্থান করছে বরিশাল। আর ৩ ম্যাচে এক জয়ের বিপরীতে ২ হারে টেবিলের পাঁচে রাজশাহী। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
২০১ বার পড়া হয়েছে