ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

৩টি কঠিন অভিজ্ঞতার কথা জানালেন চিত্রনায়িকা পরীমণি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। নানা চড়াই-উৎরাই অতিক্রম করে আজকের অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। যা একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। চলার পথে আসা প্রতিটি সমস্যাই সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। এ কারণে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে অনেকেই প্রশংসা করেন এ অভিনেত্রী।

পরীমণি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মধ্যেই নিজের ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। এবার জীবনে অর্জন করা ৩টি অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের সঙ্গে। আরও জানিয়েছেন, বিষয়গুলো ভুল মানুষের সঙ্গে শেয়ার হলে সর্বনাশ হয়ে যাবে জীবন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনটি অভিজ্ঞতা উল্লেখ করেছেন পরীমণি। এর মধ্যে প্রথমটি হচ্ছে, ‘আপনার অ্যাকাউন্টের সব হিসাব যার কাছে থাকবে।’ দ্বিতীয়টি হচ্ছে, ‘আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কিসে দুঃখ পান, কিসে আপনার আনন্দ, মোটকথা আপনার সব ইমোশন) যে বা যারা জানবে।’

একদম শেষ অভিজ্ঞতা হচ্ছে, ‘আপনি যাকে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।’ এরপরই এ অভিনেত্রী লিখেছেন, ‘ব‍্যাস এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে। যদি না সেই মানুষ বা মানুষরা সঠিক না হয়। আপনি ভুল মানুষে বিশ্বাস বা ভরসা করবেন, প্রতারণার শিকার হলে তাদের দোষ দেবেন, এটা তো ঠিক না। সুতরাং, সব সমস্যা আপনারই।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান পরীমণি। এ ঘটনার কয়েকদিন আগেই আবার একটি দোকান উদ্বোধন করতে গিয়ে স্থানীয় একাংশের তোপের মুখে সেই অনুষ্ঠানে অংশ নেয়া হয়নি তার।

Advertisement

এদিকে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তির পর এখন প্রশংসায় ভাসছে। এতে সুপ্তি চরিত্রে দেখা গেছে তাকে। আর গত ১৭ জানুয়ারি কলকাতায় মুক্ত পেয়েছে তার অভিনীত ‘ফেলুবক্সী’ সিনেমা। সিনেমাটিতে লাবণ্য চরিত্রে অভিনয় করে ওপার বাংলার দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন পরীমণি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
১৭৯ বার পড়া হয়েছে