ব্রেকিং নিউজ :
৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৪ শিক্ষানবিশ এএসপি চাকরি থেকে অপসারণ
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)কে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে।
চাকরি থেকে অপসারিত কর্মকর্তারা হলেন— সাজিদ বিন কামাল (বিপি-৯৭২৫৯০০১৯৩), রতন বালা (বিপি-৯৬২৫৯০০২৭৮), মো. আব্দুল আজিজ (বিপি-৯৮২৫৯০০২৭৩) এবং তাহমিদ আহমদ (বিপি-৯৭২৫৯০০২৪৯)।
তবে প্রজ্ঞাপনে তাদের অপসারণের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
ট্যাগস :
bangla khobor bangladesh Bangladesh Police Breaking News Bangladesh desh24 Desh24Live OC bangladesh police
























