ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

৪ ডিসেম্বর থেকে বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে দেশের বাজারে নতুন সিরিজের ৫০০ টাকার নোট ছাড়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নোটে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

নতুন নোটের সামনের অংশে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিচ্ছবি রাখা হয়েছে। মাঝখানে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলা ফুটিয়ে তোলা হয়েছে। আর পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দৃশ্য। নিরাপত্তা বৈশিষ্ট্যের অংশ হিসেবে নোটে জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো-টাইপে ‘৫০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যায়। পুরো নোটেই সবুজ রঙের আধিক্য বজায় রাখা হয়েছে।

নতুন সিরিজে ধাপে ধাপে ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকার নোট ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট প্রচলনে এসেছে।

৫০০ টাকার নোটে মোট ১০ ধরনের নিরাপত্তা উপাদান সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি— নোট নড়ালে ডান পাশে থাকা ‘৫০০’ লেখা সবুজ থেকে নীল হয়ে যায়। নোটে লাল ও স্বর্ণালী রঙের নিরাপত্তা সুতা যুক্ত করা হয়েছে, যা আলোয় ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের কথা বিবেচনায় নোটের নিচের ডান পাশে পাঁচটি উঁচু বৃত্ত রাখা হয়েছে। শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্ট করা, যা স্পর্শে উঁচু মনে হবে। নির্দিষ্ট কোণে ধরলে লুকানো ‘৫০০’ সংখ্যাটি দেখা যাবে। কাগজে যোগ করা হয়েছে লাল, নীল ও সবুজ তন্তু, যা বিশেষ আলোতে স্পষ্ট হয়।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন নকশার নোট চালু হলেও প্রচলিত পুরনো সব নোট ও মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। পাশাপাশি সংগ্রাহকদের জন্য অবিনিময়যোগ্য বিশেষ নমুনা নোট টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১৩০ বার পড়া হয়েছে