ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে মানসম্মত ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। ঘোষিত নতুন দর আজ বিকেল সাড়ে ৪টা থেকেই কার্যকর হয়েছে।
হালনাগাদ মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
এর আগে আজ সকালে টানা তিন দফা কমার পর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দর কার্যকর হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায় বিক্রি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
৭২ বার পড়া হয়েছে