ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

৯০ রানের দাপুটে জয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত ম্যাচে ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা।
শনিবার (৩১ জানুয়ারি) গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাহেবজাদা ফারহানকে হারায় দল। তবে তিন নম্বরে নেমে অধিনায়ক সালমান আগা আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের হাল ধরেন। তিনি ৪০ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে উসমান খান ৩৬ বলে করেন ৫৩ রান। এই দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় নির্ধারিত ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৯৮ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের চাপে পড়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি মাত্র ১০৮ রানেই অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে আবরার আহমেদ ও সাদাব খান তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া উসমান তারিক নেন দুটি এবং সাইম আইয়ুব একটি উইকেট দখল করেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ক্যামেরন গ্রিন।
এই জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। এর আগে ২০১২ সালে দুবাইয়ে ৯৪ রানে জয় পেয়েছিল পাকিস্তান। এ ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল রোববার একই মাঠে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৯৩ বার পড়া হয়েছে