ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

বাণিজ্যিক ব্যাংকে এমডি নিয়োগে কঠোর অভিজ্ঞতার শর্ত, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্যও সুযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার মানদণ্ড আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকিং ও আর্থিক খাতের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থায় কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে নিয়োগ পাওয়া সম্ভব হবে।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়—এমডি পদে যোগ্য হতে হলে কোনো প্রার্থীকে অবশ্যই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে সম্মিলিতভাবে বা যেকোনো একটিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পূর্বের নিয়মে কেবল নিকটবর্তী যেকোনো একটি ঊর্ধ্বতন পদে দুই বছরের অভিজ্ঞতা থাকলেই এমডি বা সিইও পদের জন্য আবেদন করা যেত। নতুন সার্কুলার সেই অস্পষ্টতা দূর করে এমডি/ডিএমডি পর্যায়ের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক করেছে, ফলে ব্যাংক পরিচালনায় অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করার মানদণ্ড আরও স্পষ্ট হলো।

নির্দেশনায় বিকল্প যোগ্যতার একটি নতুন ধারা যুক্ত হয়েছে। এতে বলা হয়েছে—ব্যাংকিং ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির (বা সমমানের) সিনিয়র কর্মকর্তা যারা কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞ এবং জাতীয় বেতন স্কেলের গ্রেড–২ পদে কাজ করেছেন, তারাও সরাসরি এমডি পদে মনোনয়ন পাওয়ার সুযোগ পাবেন।

আগের, অর্থাৎ ২০২৪ সালের সার্কুলারে নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের জন্য এমন সুযোগ ছিল না। এছাড়া পূর্ববর্তী নির্দেশনায় ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন পর্যায়ে মোট ২২ বছরের অভিজ্ঞতার শর্ত ছিল, যা নতুন নীতিতে সংশোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
৪৮ বার পড়া হয়েছে