ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা Logo লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি Logo নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়

সুপার এইটে উইন্ডিজকে উড়িয়ে সেমির দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ICC Men’s T20 World Cup-এর সুপার এইট পর্বে দাপুটে জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। উইন্ডিজের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য মাত্র ১৬.১ ওভারে ৯ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। ইনিংসের কেন্দ্রে ছিলেন অধিনায়ক এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিং।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) Narendra Modi Stadium-এ টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই তাদের পেস আক্রমণে চাপে পড়ে ক্যারিবিয়ানরা। কাগিসো রাবাদার বলে ১৬ রান করে ফেরেন শাই হোপ। লুঙ্গি এনগিদির শিকার হন ব্র্যান্ডন কিং (২১)। এরপর হেটমায়ার, পাওয়েল ও চেজও বড় কিছু করতে পারেননি। রাদারফোর্ড থামেন ১২ রানে।
তবে মাঝের দিকে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। ৪৯ রান করে হোল্ডার আউট হলেও, নয় নম্বরে নেমে শেফার্ড ঝড় তোলেন। রেকর্ড গড়া ফিফটিতে তিনি দলকে পৌঁছে দেন ১৭৬ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার মার্করাম ও কুইন্টন ডি কক। ডি কক ৪৭ রান করে আউট হলেও, তখন ম্যাচ অনেকটাই প্রোটিয়াদের নিয়ন্ত্রণে। এরপর মার্করামের সঙ্গে রিকেলটন জুটি বেঁধে ক্যারিবিয়ান বোলারদের ওপর চড়াও হন। রিকেলটন করেন ৪৫ রান, আর ৪৬ বলে ৮২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৪২ বার পড়া হয়েছে