ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু Logo দিনাজপুরে বাসায় আগুন, প্রাণ গেল স্বামী-স্ত্রীর Logo মাদারীপুরে গুদাম থেকে উদ্ধার ৩৭ হাজার লিটার সয়াবিন তেল Logo সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের লড়াই Logo সংসদে রুমিনের বক্তব্যকে ঘিরে উত্তেজনা, আচরণে আপত্তি জামায়াত আমিরের

যুদ্ধবিরতির মাঝেও নতুন সংঘাতের শঙ্কা, সতর্ক অবস্থায় ইসরায়েল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সাময়িক যুদ্ধবিরতি থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং পরিস্থিতি যেকোনো সময় পুনরায় সংঘাতে রূপ নিতে পারে।

রোববার (১৯ এপ্রিল) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং স্থায়ী সমাধানের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।

ইরানের এই অবস্থানের পর ইসরায়েল তাদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে। সম্ভাব্য আকস্মিক হামলার আশঙ্কায় সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে ইসরায়েলে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে তদন্তের দাবিতে শনিবার রাতে তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভকারীদের একটি অংশের মতে, লেবানন ও ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া ছিল বড় ধরনের কৌশলগত ভুল। কেউ কেউ অভিযোগ করেন, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্যই নেতানিয়াহু এই পথে গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৯ বার পড়া হয়েছে