ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

ট্রাম্পকে চমৎকার লাগল রাশিয়া–যুক্তরাষ্ট্র রেল টানেলের ধারণা, জেলেনস্কি খুশি নন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি রেল টানেল নির্মাণের ধারণা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেরিং প্রণালীর নিচে তৈরি হতে পারে এমন এই টানেল দু’দেশকে সরাসরি সংযুক্ত করবে। ট্রাম্প এই পরিকল্পনাকে ‘আকর্ষণীয়’ হিসেবে উল্লেখ করেছেন।

রয়টার্স জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ বৃহস্পতিবার প্রথম এই টানেলের পরিকল্পনার কথা প্রকাশ করেন। টানেলটি নির্মাণে খরচ হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার। মস্কো এবং আন্তর্জাতিক অংশীদারদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং নির্মাণে আনুমানিক আট বছর সময় লাগতে পারে। টানেলটি ১১২ কিলোমিটার দীর্ঘ রেল ও কার্গো সংযোগ তৈরি করবে।

এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামনে এই ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ট্রাম্প পরিকল্পনাটি ‘আকর্ষণীয়’ হিসেবে বর্ণনা করেন, কিন্তু জেলেনস্কি এ বিষয়ে নিজের অনীহা প্রকাশ করেন। জেলেনস্কির এমন প্রতিক্রিয়ায় সভাস্থলে হাসি ফুটে ওঠে।

রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিভ জানান, ছয় মাস আগে এই টানেলের সম্ভাব্যতা নিয়ে গবেষণা শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, চুকোটকা অঞ্চলের বিশাল বিস্তৃত অঞ্চল আলাস্কা থেকে সরাসরি সংযুক্ত হবে। টানেলটি নির্মাণ হলে পণ্য পরিবহনের পথ প্রায় ৭০০ কিলোমিটার কমানো সম্ভব হবে।

দিমিত্রিভ আরও জানান, এই পরিকল্পনার প্রেক্ষাপটে ট্রাম্প ও পুতিনের মধ্যে টেলিফোন আলাপ হয় এবং দুই নেতা বুদাপেস্টে দেখা করার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ সমাধানের উপায় খুঁজতে সম্মত হন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে