ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শাপলা নয়, শাপলা কলি! এনসিপির প্রশ্ন নির্বাচন কমিশনকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হলেও ‘শাপলা’ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ফেসবুক পোস্টে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, “আমরা জানতে চেয়েছিলাম কোন আইনের বাধায় ‘শাপলা’ প্রতীক অনুমোদন দেওয়া হলো না, কিন্তু কমিশন কোনো ব্যাখ্যা দেয়নি।”

তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নিজের নিয়মে আইন তৈরি করতে পারে না। যদি ‘জাতীয় প্রতীক সংরক্ষণ’-এর যুক্তিতে ‘শাপলা’ বাদ দেওয়া হয়, তাহলে একই নিয়ম ‘ধানের শীষ’ বা ‘তারকা’ প্রতীকের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।

খালেদ সাইফুল্লাহ আরও বলেন, “আমাদের প্রতীক নির্ধারিত হবে দলের সদস্যদের মতামত ও আইনের সীমার মধ্যে, কোনো কর্মকর্তার ইচ্ছায় নয়।” তিনি জানান, শাপলা কলি প্রতীক নিয়ে তারা ভাবনাচিন্তা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
৭০ বার পড়া হয়েছে