ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

শুল্ক আরোপ: এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা চীনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শুল্ক আরোপ: এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা চীনের।

চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেয় চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

একই সঙ্গে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্তসহ অন্যান্য বাণিজ্য-সম্পর্কিত ব্যবস্থা নেয়ার কথাও ঘোষণা করেছে দেশটি।

চীন সরকার জানিয়েছে, তারা কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫% শুল্ক আরোপ করবে। সেই সঙ্গে অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর ১০% শুল্ক আরোপ করবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থতাই নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করেছে।’

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর যে ১০% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন তা মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা। যদিও ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন।

এদিকে মঙ্গলবার চীনের বাজার নিয়ন্ত্রণ বিষয়ক রাজ্য প্রশাসন জানিয়েছে, তারা গুগলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের সন্দেহে তদন্ত করছে।
 
সূত্র: দ্য ইকোনমিক টাইমস 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
১৫৮ বার পড়া হয়েছে