ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

প্যাটারসন-বোশের তোপে পাকিস্তানের ইনিংসের ইতি ২১১ রানে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্যাটারসন-বোশের তোপে পাকিস্তানের ইনিংসের ইতি ২১১ রানে।

একপ্রান্তে করবিন বোশ আর অন্যপ্রান্তে ড্যান প্যাটারসন। দক্ষিণ আফ্রিকার দুই পেসারের তোপে দুই সেশনের বেশি ব্যাট হাতে দাঁড়াতে পারেনি পাকিস্তান।

সেঞ্চুরিয়নে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল পাকিস্তান। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় তাদের প্রথম ইনিংস থেমেছে ২১১ রানে।

সফরকারীদের নাস্তানাবুদ করে একাই ৫ উইকেট নিয়েছেন প্যাটারসন। বোশ নিয়েছেন ৪ উইকেট। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেছেন কামরান ঘুলাম।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল পাকিস্তানের। শান মাসুদ ও সাইম আইয়ুব প্রথম ১৪ ওভারে দলকে বিপদমুক্ত রেখে ৩৬ রান এনে দেন। কিন্তু মাসুদের বিদায়ের পরই ঘটে বিপর্যয়। ৫৮ বলে ১৭ রান করে বোশের বলে মাসুদের বিদায়ের পর ২০ রানের ব্যবধানে পরবর্তী তিন উইকেট হারায় তারা। ৩৫ বলে ১৪ রান করে আইয়ুব আর ১১ বলে ৪ রান করে প্যাটারসনের শিকার হন বাবর আজম। কিছুটা আক্রমণাত্মক খেলে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন সাউদ শাকিল। ৬ বলে ৩ চারের মারে ১৪ রান করে তিনি বোশের বলে কট বিহাইন্ড হন।
 
বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন কামরান ঘুলাম। তাকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের জুটিতে আসে ৮১ রান। দলীয় ১৩৭ রানে ঘুলামকে সাজঘরে ফেরান প্যাটারসন। ৭১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন তিনি। এরপর ক্রিজে স্থায়ী হননি রিজওয়ানও। ৫ রানের ব্যবধানে তিনিও বিদায় নেন। ৬২ বলে ২ চারের মারে ২৭ রান করে তিনি প্যাটারসনের বলে ক্যাচ তুলে দেন।
 
সপ্তম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন সালমান আলী আঘা ও আমের জামাল। দুজনের ৪৭ রানের জুটি ভাঙেন বোশ। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৮ রান করে বোল্ড হন জামাল। পরের ওভারে সাজঘরের পথ ধরেন  সালমানও। ৩৪ বলে ১৮ রান করেন তিনি। ক্রিজে নেমে ২ বল খেলেই সাজঘরে ফিরে যান নাসিম শাহ। তাকেও শিকার করেন বোশ।
 
১৮৯ রানে ৯ উইকেট হারানো দলকে ২১১ রানে পৌঁছে দেন খুররাম শাহজাদ ও মোহাম্মদ আব্বাস। তাদের ২২ রানের জুটি ভাঙেন মার্কো ইয়ানসেন। খুররাম ১৬ বলে ১১ রান করে আউট হলেও আব্বার ২৮ বলে ১০ রানে অপরাজিত থাকেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
২০৭ বার পড়া হয়েছে