ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য Logo আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু হবে Logo যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধ আশঙ্কা Logo ইরানের জ্বালানি খাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি ট্রাম্পের Logo জুলাই সনদের প্রতি সমর্থন জানালেন পার্থ, ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজ নিয়ে আশ্বাস Logo ১৭ এপ্রিল রাত থেকে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo বোদায় অভিযান: অবৈধভাবে মজুদ ১০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা Logo সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মৃত্যু, সোমবার দাফন

বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের করা বকেয়া পাওনার অভিযোগ অস্বীকার করেছে সিলেট টাইটান্স। বরং তার বিরুদ্ধে চেক ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছে ফ্র্যাঞ্চাইজিটি।

রোববার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে সিলেট টাইটান্স জানায়, বিপিএলের সর্বশেষ আসরে সরাসরি চুক্তিতে খেলেছিলেন নাসুম। সেই চুক্তি অনুযায়ী তার প্রাপ্য ৩৫ লাখ টাকা ইতোমধ্যেই সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে কোনো বকেয়া নেই।

ফ্র্যাঞ্চাইজিটির দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে গত মাসেই খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত সব বিষয় নিষ্পত্তি হয়েছে। ফলে নাসুমের বকেয়া থাকার প্রশ্নই ওঠে না।

বিবৃতিতে আরও বলা হয়, নিলামের আগে পারিশ্রমিকের পাশাপাশি একটি মৌখিক বোনাসের আলোচনা ছিল, যা দল চ্যাম্পিয়ন হলে প্রযোজ্য হতো। কিন্তু দল প্রত্যাশিত ফল না পাওয়ায় সেই বোনাস দেওয়ার বাধ্যবাধকতা নেই।

অন্যদিকে, নাসুমের বিরুদ্ধে চেক আত্মসাতের অভিযোগও আনে সিলেট টাইটান্স। তাদের মতে, খেলোয়াড়ের অনুরোধে পুরো অর্থ নগদে পরিশোধ করা হলেও নিরাপত্তার জন্য আগে দেওয়া অগ্রিম চেকগুলো তিনি এখনো ফেরত দেননি।

এছাড়া বিসিবি কার্যালয়ে চূড়ান্ত অর্থ গ্রহণের দিন নাসুম উপস্থিত ছিলেন না বলেও দাবি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পরবর্তীতে একাধিকবার অনুরোধ করা হলেও চেকগুলো ফেরত না দেওয়াকে তারা অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে